রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

দুই জোটই ক্ষমতায় ছিল, দুর্নীতি-সন্ত্রাস দূর করতে পারেনি: পীর সাহেব চরমোনাই 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রধান দুইদলই ক্ষমতার স্বাধ আস্বাদন করেছে। তারা বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেয়েছিল। কিন্তু তারাও জাতিকে হতাশ করেছে। বিএনপি জামায়াতের সরকারের সময়ই দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাসে জাতি অতিষ্ঠ হয়েছে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনাচার ছড়িয়েছে। ২০০৬ সালে যে ৯/১১ তৈরির দায়ও এই বিএনপি-জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের চাতুরতার কারণেই দেশ দীর্ঘকালীন সমস্যায় নিপতিত হয়। ফলে তাদের নতুন করে বিশ্বাস করার কোনো কারণ নাই। 

পীর সাহেব চরমোনাই বলেন, বিদ্যমান আইন ও বন্দোবস্তের বিরুদ্ধেই ছাত্র-জনতা জুলাইতে লড়াই করলো। অথচ বিএনপি আগের ধরণ ও ধারাতেই দেশ পরিচালনার কথা বলছে, জামায়াতও বিদ্যমান আইনে দেশ পরিচালনার কথা বলছে। এদেরকে ভোট দিলে জনতার ভাগ্যের কোন পরিবর্তন আসবে না, দেশের কোনো উন্নতি হবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের সমর্থনে কোনাবাড়ী কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ৯০% মুসলামের দেশে একমাত্র আমরাই হাতপাখা প্রতিক নিয়ে শরিয়াহ তথা ইসলামের পক্ষে লড়াই করে যাচ্ছি। আমি আপনাদের কাছে শরীয়াহ ও ইসলামের পক্ষে ভোট দেয়ার আবেদন করতে এসেছি। এখন সিদ্ধান্ত আপনাদের। অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে, আমি ও আমরা আপনাদের কাছে দাওয়াদ পৌঁছে দিয়েছি।

বাদ জুমা আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারসহ স্থানীয় উলামায়ে কেরাম।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ