রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।

এ বিষয়ে রংপুর পীরগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন।

সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেবেন তিনি। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ