রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

মধ্যরাতে অভিযোগ নিয়ে থানায় হাজির তাহেরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চুনারুঘাট থানায় গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ জানান।

পরে থানার সামনে সাংবাদিকদের তাহেরী বলেন, তার দুই কর্মী চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় মাইক দিয়ে মোমবাতি প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন তাদের গতিরোধ করে মাইক ছিনিয়ে নেন। একই সঙ্গে ওই এলাকায় আবার প্রচারণা চালালে হত্যা করা হবে বলেও হুমকি দেন।

তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ জড়িত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এ ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মো. গিয়াস উদ্দিন তাহেরীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তাহেরীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ