মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নির্বাচনে ভারত বিরোধীদের মার্কা হবে হাতপাখা : শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, ‘আগামী নির্বাচন হবে ভারতে বিপক্ষে আর ইসলামের পক্ষের ভোট। যারা ভারতের বিপক্ষে আছি তাদের মার্কা হবে হাতপাখা।’

রবিবার (১০ আগস্ট) বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ফয়জুল করীম বলেন, ‘আগামী নির্বাচনে ইসলামের ভোট বাক্স হবে একটি। ইসলামের পক্ষে যে মার্কা থাকবে বা যে-ই বাক্স থাকবে আমরা সেখানেই সম্মিলিতভাবে ভোট দেব।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে, কিন্তু তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারেনি।’ 

ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন, বরিশাল-১ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী, ইসলামী আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, আগৈলঝাড়া শাখার সহসভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিনসহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ