শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বাসচাপায় ইসলামী আন্দোলন নেতা নিহতের ঘটনায় বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার আমতলীতে বাসচাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা প্রভাষক রেজাউল করিম নিহতের ঘটনায় দলটির নেতাকর্মী এবং আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিচারের দাবিতে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ও বুধবার (৬ আগস্ট) সকাল থেকে ফের আমতলী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। 

নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের হাফেজ মাওলানা মো. নুরুল হকের ছেলে। তিনি আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মঙ্গলবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি পালন শেষে আমতলী শহর থেকে মোটরসাইকেল যোগে সন্ধ্যা ৬টার সময় আমতলী-ঢাকা রুটের আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটখালী ব্রিজের নিকট যাওয়া মাত্র বিপরীত দিক থেকে চালিয়ে আসা ছন্দা (পটুয়াখালী-ব-১১-০০৪৫) নামের একটি বাস রেজাউলের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ইসলামী আন্দোলনের শত শত নেতা কর্মীরা রেজাউলের নিহতের ঘটনায় বাসচালক এবং হেলপারকে আটকের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে বাস চলাচল স্বাভাবিক হয়। 

ঘটনার পর মঙ্গলবার রাতেই নিহতের ভাই মাওলানা মো. ফয়জুল করিম বাদী হয়ে সড়ক পরিবহণ আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আমতলী থানার পুলিশ ঘাতক বাসটির চালক মো. নুর জামাল (৪০), সুপারভাইজার মো. আকতারুজ্জামান মোল্লা (২৫) ও হেলপার মো. আমির হোসেনকে(৩০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেফতার করা হয়। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মঙ্গলবার রাতেই মামলার পর অভিযান চালিয়ে চালক হেলপার, সুপারভাইজারসহ  বাসটিকে আটক করা হয়েছে। গ্রেফতার ৩ জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ