মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামপন্থী চারদলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ আগস্ট সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি পুরানা পল্টন, ঢাকা) অনুষ্ঠিত এই বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামী ঐক্য সুসংহত করা,ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে জুলাই সনদের আইনী ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহবান জানানো হয়।

বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন,মহাসচিব ডক্টর আহমাদ আব্দুল কাদের, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ