ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখনই দেশে বিপদ-দুর্যোগ এসেছে, আলেম-ওলামারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, ময়দানে থেকে জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন।”
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা এলাকার দারুল আকরাম মাদরাসায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সময়ও শত শত মাদরাসার ছাত্র আহত হয়েছেন, কেউ শাহাদাত বরণ করেছেন। ভবিষ্যতেও প্রিয় মাতৃভূমি গঠনে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র-শিক্ষকরা নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।”