বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

ফারাবীর জামিন আদেশ বহাল রাখল চেম্বার আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (১০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

এর আগে গত ৩১ জুলাই হাইকোর্ট ফারাবীকে জামিন দেন। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানান, ২০২১ সালে ফারাবীর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয় এবং এবার তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারাবীর নাম নেই; এমনকি কোনো সাক্ষীর সাক্ষ্যেও তার নাম আসেনি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তি দেননি। ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাবন্দি। এসব যুক্তি তুলে ধরে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষ এ জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল মামলার রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ফারাবী রায়ের বিরুদ্ধে আপিল করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ