শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছি: নুরুল হক নুর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণ-অভ্যুত্থনের পর অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, সেখান থেকে তারা ‘বড় ধাক্কা’ খেয়েছেন। তিনি বলেন, “যদি কেউ এখনও শেখ হাসিনার স্টাইলে দেশ চালাতে চায়, তা আর মেনে নেওয়া হবে না।”

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে অগ্নিসেনা স্যোশাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ।

নুর বলেন,
“যে সিস্টেমের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মতো একনায়কতান্ত্রিক প্রবণতা তৈরি হয়েছে, সেই রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি বলেন, “আমরা যদি ভেবে থাকি যে, প্রশাসনে কিংবা রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে, তাহলে আমরা ভুল করছি। আওয়ামী লীগ ছাড়া রাজনীতি হবে না—এমন ভাবনা মানা যায় না।”

সাংবাদিক হত্যাকাণ্ড প্রসঙ্গে নুর বলেন,
“একজন সাংবাদিককে কুপিয়ে মারা হলো, চারপাশে লোক ছিল, কেউ এগিয়ে এলো না। এসব ঘটনায় প্রতিক্রিয়া জানানো জরুরি, কিন্তু এটাকে রাজনৈতিক পুঁজি করাও ঠিক নয়।”

তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “প্রত্যাশার প্রতিফলন আমরা সেখানে দেখিনি। বরং কোনো কোনো দলের রাজনৈতিক বিবেচনায় গতানুগতিক কিছু বিষয় সেখানে রাখা হয়েছে। অথচ এই অভ্যুত্থানের পেছনে ছিল ১৬ বছরের নিপীড়ন, গুম, খুন, দমন-পীড়নের ইতিহাস।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ