সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৬ জুলাই বুধবার এক বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিস্ট আমলে ভিন্নমত দমনে জঙ্গি সংশ্লিটতার অভিযোগ তুলে মামলা দেওয়া একটি বহুল ব্যবহৃত রাজনৈতিক অপকৌশল ছিল। জনতা এই অপকৌশলে বিরক্ত হয়ে জুলাই অভ্যুত্থানের সময় শ্লোগান দিয়েছে ‘পা চাটলে সঙ্গী-না চাটলে জঙ্গি।’ জুলাই অভ্যুত্থানের পরেও রাজনৈতিক নেতৃত্বকে জঙ্গি মামলায় ফাঁসানো হবে এটা আমরা কল্পনাও করতে পারি না। এটা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র ও উস্কানির অংশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, মুফতি রেজাউল করীম আবরার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি জেনারেল। তিনি ফ্যাসিবাদ বিরোধি আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি সিলেটের একটি আসন থেকে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। প্রকাশ্য রাজনীতি করা এমন একজন প্রশিদ্ধ আলেমকে গুপ্ত টিটিপির সাথে সম্পৃক্ত করা পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছু না। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যে ফ্যাসিবাদের দোসর এবং ষড়যন্ত্রকারী আছে তার প্রমান  এই মিথ্যা মামলা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, অবিলম্বে মামলার এজহার থেকে মুফতি রেজাউল করীম আবরারসহ নিরপরাধ আলেমদের নাম বাদ দিতে হবে। এবং যে কর্মকর্তা উদ্যেশ্যমুলক এ মামলা তার নাম  করেছে তার ব্যাপারে ব্যাবস্থা নিতে হবে। হয় সে অযোগ্য, না হয় সে কারো এজেন্ডা বাস্তবায়ন করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ