শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার সময় সেনাবাহিনী, পুলিশ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৬ জুলাই) জেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেশ বিশ্বাস। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহতদের মধ্যে পুলিশ সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন।

এর আগে দুপুরে এনসিপির সমাবেশ শেষে পদযাত্রা চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ