সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ন্যক্কারজনক হামলা ও অবরুদ্ধ করার ঘটনার প্রতিবাদে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা জাতীয় যুবশক্তির।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির জাতীয় যুবশক্তি যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।

তিনি বলেন, কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।  

জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্লকেড চলবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ