সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রেজওয়ানা হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রেজওয়ানা হাসান বলেন, "আমি শুনেছি, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যদি দেখা যায়, তারা ভুল তথ্য দিয়েছে বা দায়িত্বহীন আচরণ করেছে, তাহলে তা অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং জানতে হবে কেন এমন গাফিলতি হয়েছে।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের বিচার শুরু হয়ে গেছে। জনগণের প্রতিক্রিয়াও বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। এখন বিচার চলছে এবং আদালত নির্ধারণ করবে তাদের কী শাস্তি হবে।"

উপদেষ্টা জানান, "আমরা দায়িত্ব নেওয়ার সময় প্রশাসন বা বিচার বিভাগ—কোনো পক্ষই আমাদের সঙ্গে ছিল না। তবু আমরা সব কিছু একত্র করে বিচার প্রক্রিয়া শুরু করেছি এবং তা সরাসরি সম্প্রচার করেছি। আমাদের ইচ্ছা, দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচার সম্পন্ন করা, যাতে এই বিচার আমাদের মেয়াদকালেই শেষ হয়।"

এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ