শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আত্মশুদ্ধির পথপ্রদর্শক প্রতিষ্ঠান খানকায়ে আহমদিয়া কর্তৃক পরিচালিত ১৪ দিনব্যাপী ২৭তম আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কোর্সে দেশ-বিদেশ থেকে আগত আত্মসংশোধনপ্রত্যাশী অংশগ্রহণকারীরা গভীর মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে অভাবনীয় কাশফ, ইলহাম ও আল্লাহর নূরের বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। একে একে তাঁরা পৌঁছান আত্মিক উন্নতির উচ্চতর স্তরে।

কোর্স-পরবর্তী বক্তব্যে খানকার পরিচালক ও শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী  বলেন, “এই কোর্সে আমরা কেবল জ্ঞান নয়, বরং অন্তরের আমল ও আত্মিক হাল সংশোধনের গুরুত্ব শেখাতে চেয়েছি। আল্লাহর নূর অন্তরে প্রতিষ্ঠিত হলে তবেই একজন ব্যক্তি কাশফ ও ইলহামের পথে অগ্রসর হতে পারেন। এই অভিজ্ঞতা কেবল অধ্যয়ন দিয়ে নয়, বরং আত্মসমর্পণ ও সাধনার মাধ্যমে অর্জিত হয়।”

কোর্সে অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের মধ্যে অভ্যন্তরীণ প্রশান্তি, খাঁটি ইবাদতের অনুভব এবং আল্লাহর নৈকট্যের আকর্ষণ জাগিয়ে তুলেছে।

২৭তম কোর্স শেষে বর্তমানে ২৮তম কোর্স চলমান রয়েছে, যেখানে দেশ-বিদেশের আরও বহু সাথী যোগ দিয়েছেন। পাশাপাশি অচিরেই ২৯তম কোর্স শুরু হওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

খানকায়ে আহমদিয়া ২০১২ সাল থেকে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে এই আধ্যাত্মিক কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি আত্মশুদ্ধি, তাযকিয়া, কাশফ ও ইলহাম চর্চার মাধ্যমে ইসলামী তাসাউফের বিস্তারে কাজ করছে।

প্রধান কার্যালয়: চাঁচাহার পাড়া, শাজাহানপুর, বগুড়া
শাখা অফিস: মোহাম্মদপুর (ঢাকা), বড় টেংরা (বগুড়া), ফুলবাড়ি (দিনাজপুর), গৌরনদী (বরিশাল), খানবাড়ি (মুন্সিগঞ্জ)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ