সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ঢাকায় জাতিসংঘ কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর।

বাদ জুমা অনুষ্ঠিতব্য এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ঈমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের নগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর হুমকি স্বরূপ। এটি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রয়াস।”

তাঁরা আরও বলেন, “এ ধরনের কার্যালয় বসানোর মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের স্বাধীনতা ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি। তাই দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিকদেরকে এ কর্মসূচিকে সফল করে তোলার অনুরোধ জানাই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ