শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ‘মহা বিপর্যয়’, ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

গাজা উপত্যকার পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন ও প্রাণঘাতী হামলা’ হয়েছে বলে জানিয়েছে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম। তারা একে "নতুন বিপর্যয়" বলে আখ্যায়িত করেছে।

খবরে বলা হয়েছে, পূর্ব গাজায় সংঘটিত এই নিরাপত্তা ঘটনার ফলে ইসরায়েলি বাহিনীর বহু সদস্য হতাহত হয়েছে। হামলার প্রকৃত পরিসংখ্যান এখনো স্পষ্ট নয়, তবে ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ধরনের "বিপর্যয়" শব্দের ব্যবহার সাধারণত তখনই করা হয়, যখন ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং তা জাতীয় পর্যায়ে শোকের কারণ হয়ে দাঁড়াতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, যেসব সেনা গুরুতর আহত, তাদের অগ্রাধিকার ভিত্তিতে উদ্ধার করা হচ্ছে। নিহত সেনারা সাধারণত পরে ময়দানে থেকেই উদ্ধার করা হয় সংঘর্ষ শেষ হওয়ার পর। বিশ্লেষকরা মনে করছেন, প্রথম ধাক্কায় সেনাদের ওপর বিস্ফোরক হামলা চালানো হয়েছে এবং এরপরেই উদ্ধারকারী বাহিনীর ওপরও সশস্ত্র হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে—যা অতীতে খান ইউনুস বা বেইত হানুন এলাকায় ঘটে যাওয়া কম্বিনড হামলার সঙ্গে তুলনীয়।

এই ঘটনার ফলে গাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে এবং ইসরায়েলি সেনাবাহিনী মারাত্মক চাপে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ