রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

চারদিনের রিমান্ডে সাবেক এমপি ড. আবু রেজা নদভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে মাথায় হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জিজ্ঞাসাবাদ করতে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় নদভীকে আদালতে আনা হয়।

সাবেক এই সংসদ সদস্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভীকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় দু’দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সকালে আবু রেজা নদভীকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। আধাঘণ্টা শুনানি শেষে তাঁকে আবারও প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাওয়া হয়।

১৫ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নদভীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাঁকে একদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ