মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী রোববার তিনটি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য দেবেন। দলীয়প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। 

কয়েক দিন আগে ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল, ১৯ জানুয়ারি রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

গতকাল বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত সাড়ে ৯টায় ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।’

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ