রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে: দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত বাংলাদেশের বন্ধুত্ব ও কৃতজ্ঞতাকে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ও জনগণ নবগঠিত বাংলাদেশে লুটপাট চালিয়েছিল। এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও অর্থ লুট হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমবায় দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের আগ্রাসন ও দেশের অরাজকতার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতার পরপরই বন্ধুরূপী পার্শ্ববর্তী দেশটি সদ্য স্বাধীন বাংলাদেশের সঙ্গে শোষণমূলক আচরণ করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনই সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। এমনকি ডিসেম্বর মাসেও আমরা তাদের একই মানসিকতা প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, পৈশাচিক শাসক ও তাদের দল ছাত্র-জনতার আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত হলেও ভারত সেই পরিস্থিতি মেনে নিতে পারেনি। 

তিনি আরও দাবি করেন, ভারত নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার দলকে আশ্রয় দিয়েছে। এ ঘটনায় প্রমাণ হয় যে, ভারত গণহত্যা ও লুটপাটকারী শক্তির পক্ষেই অবস্থান নিয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ