সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

লাগাতার অগ্নিকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট  ষড়যন্ত্র: মাওলানা ইমতিয়াজ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও  ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশের বিরুদ্ধে সব সময়ই একদল মানুষ ষড়যন্ত্র করে আসছে। তারই একটা অংশ লাগাতার আগুন লাগার ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে এতগুলো জায়গায় আগুন লাগার বিষয়টা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট  ষড়যন্ত্র।

সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, বিমানবন্দর একটি সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া স্থান ;সেখানের ডিপোতে আগুন লেগে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। বস্তিতে আগুন লেগে অসহায়  মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কার্যকর তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে কারণ নিশ্চিত হতে হবে এবং অপরাধীদের শাস্তির সম্মুখীন করতে হবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপের দিকে আগাতে হবে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে এ ধরনের ঘটনা আমরা আরো বেশি দেখতে পাবো। সুতরাং আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় স্থাপনা গুলোর জোরালো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের দ্রুত সময়ের মধ্যে পিআর (PR) পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সর্বোচ্চ সহযোগিতার মানসিক লালন করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ