মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

মালয়েশিয়ার ইসলামি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার শীর্ষ ইসলামিক দল পার্টি ইসলাম মালয়েশিয়া (পাস) প্রধান তান শ্রী আবদুল হাদী আওয়াং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) পাস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মুহাম্মদ খলিল আবদুল হাদী জানিয়েছেন, এই সাক্ষাৎ ইসলামি উম্মাহর বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য উভয় পক্ষকে বড় আশার আলো দেখিয়েছে।

তিনি বলেন, ‘এই সাক্ষাৎ খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি ইসলামি আন্দোলনের মধ্যে ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে, যাদের লক্ষ্য ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামি উম্মাহর কল্যাণ নিশ্চিত করা। জামায়াতের প্রতিনিধি দল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে প্রেসিডেন্ট আবদুল হাদীর মতামত ও পরামর্শ চেয়েছে।’

মালয়েশিয়ার শীর্ষ ইসলামি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

 

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ড. শফিকুর রহমান এবং তার সঙ্গে ছিলেন দুই সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম ও হামিদুর রহমান আজাদ।

সাক্ষাতে তান শ্রী আবদুল হাদী আওয়াং রাজনৈতিক আন্দোলনের কৌশল এবং সঠিক পথ নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। তিনি ইসলামি নীতির ওপর ভিত্তি করে ধৈর্য, জ্ঞান এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।

ড. মুহাম্মদ খলিল আরও বলেন, জামায়াত প্রতিনিধিদল প্রেসিডেন্টের সুচিন্তিত পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ