রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলশানস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমান বিচার প্রক্রিয়া, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, ডেমোক্রেসি এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করার জন্য তারা বাংলাদেশে এসেছেন।

তিনি বলেন, সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায়- সেসম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি- ক্রিমিনালস যারা আছে, তাদের বিচার হতে হবে। তবে সেটা যেন ফেয়ার হয় এবং কোনো ধরনের ইনজাস্টিস না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে যেসব বিচার হবে, তা যেন আন্তর্জাতিক মানের হয়, সেসম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, ডেমোক্রেটিক সিস্টেম তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।

জাতিসংঘের প্রতিনিধি দলে ইউএন হাইকমিশনার ফর হিউম্যান রাইটস এর ট্রানজিশনাল জাস্টিস এডভাইজার সেবাস্টিয়ান ভেরেলস্ট এবং ফাইন্যানসিং ফর পিসবিল্ডিং এর ডেপুটি চীফ মারকাস লেনযেনসহ ৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ