সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ

‘কওমি জনতাকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সাইফুল্লাহ হাওলাদার

|| আমানুল্লাহ নাবিল ||

বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সাইফুল্লাহ হাওলাদার বলেছেন, দেশে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এর মধ্যে কওমী একটি। বিশাল একটি জনগোষ্ঠী কওমী মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করেন। তাদেরকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

আজ শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি দাবি করেন।

তিনি বলেন, রাষ্ট্রের অনেক জায়গা আছে যেখানে খুব বেশি ট্রাডিশনাল শিক্ষার প্রয়োজন হয় না। যেমন: সৈনিক, কনস্টেবল, ম্যাসেঞ্জার, অফিস সহকারী ইত্যাদি। এসকল পদে এই বিশাল জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ না থাকাটা একটা বৈষম্য। এটলিস্ট সুযোগ থাকা উচিত।

গণঅভ্যুত্থানে কওমিদের অবদান তুলে ধরে তিনি বলেন, জুলাই, ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক কওমীর শিক্ষার্থীরা। মুক্তিকামী জনতার আজাদীর জন্যে তারা জীবন ও রক্ত বিলিয়েছেন। তাদের উপযুক্ত সম্মানের ব্যবস্থা করা উচিত। দেশ ও জাতির সেবা করার সুযোগ তাদের দিতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ