রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

‘জুলাইয়ে উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে হকের পথে ছিলেন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজাবাড়ী ইউনিয়নের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজাবাড়ী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজারো তাওহিদী জনতা অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এদেশের স্বৈরাচারবিরোধী সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। উলামায়ে কেরাম ও ইসলামপন্থী ছাত্ররা সে সময় বুকের তাজা রক্ত দিয়ে হকের পথ রক্ষা করেছিলেন। আজকের প্রজন্মকে সেই ইতিহাস স্মরণে রেখে ইসলামি রাজনীতির পতাকা শক্ত করে ধরতে হবে।

বিশেষ অতিথি জমিয়তের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে জমিয়তের অবদান অপরিসীম। আমাদের কাফেলা আজও সে লক্ষ্যেই চলমান। নতুন প্রজন্মকে ইসলামি চেতনায় প্রস্তুত করে তুলতে হবে।

প্রধান আকর্ষণ ছিলেন শ্রীপুর উপজেলার জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক মোড়ল, যিনি রাজনীতিতে আদর্শ ও তাকওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়ন সভাপতি মুফতি রহমতুল্লাহ ইব্রাহিমী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মুফতি শাহাদাত হোসাইন, মুফতি মাহমুদুল হাসান সজল, মুফতি মাহীদুল ইসলাম, মুফতি মাহাদী হাসান মাদানী, জাহাঙ্গীর আলম, মুফতি আতাউল্লাহ কাসেমী, মুফতি আকরাম শেখ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি শাকিল মোড়ল, মুফতি নাছিম খান, মুফতি ছফিউল্লাহ কাসেমী, মুফতি কাউসার আহমেদ, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।
সম্মেলন শেষে গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ