সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

‘বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে’ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ বিএনপি আয়োজিত এক সভায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক মজনু পীর সাহেব চরমোনাইকে নিয়ে অশালীন, অশ্রাব্য ও সন্ত্রাসী স্টাইলে হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। 

প্রতিবাদ বার্তায় তিনি বলেন, রাজনীতিতে যৌক্তিক সমালোচনা করা একটা আর্ট ও সৌন্দর্য।  রাজনীতিতে সমালোচনা না থাকলে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হয়। দেশব্যাপী আইন-শৃঙ্খলার চরম অবনতি ও চাঁদাবাজি নিয়ে পীর সাহেব চরমোনাই যৌক্তিক সমালোচনা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের যৌক্তিক সমালোচনা বিএনপিও করতে পারে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আদর্শিকভাবে মোকাবেলা না করে বিএনপি এখন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছ। 

তিনি আরও বলেন, বিএনপি চাঁদাবাজ ও দলীয় সন্ত্রাস নিয়ন্ত্রণ না করে অশালীন বক্তব্য দিয়ে পুরো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। দলীয় চাঁদাবাজ দমন করার পরিবর্তে বিএনপি এখন চাঁদাবাজবিরোধীদের দমনে লিপ্ত হচ্ছে। তার বক্তব্যে চাঁদাবাজরা উৎসাহিত ও আরও বেপরোয়া হয়ে ওঠবে।

তিনি আরও বলেন, মজনু সাহেবের বক্তব্যে পুরো জাতি আজ অবাক ও  বিস্মিত। আমরা আশা করবো বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দ মজনুর বক্তব্য প্রত্যাহারের ব্যবস্থাগ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করবেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ