বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা

আমরা কেন জাতিসংঘের অফিস খোলার বিপক্ষে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আসিফ আদনান ||

আমরা কেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের কার্যালয় খোলার বিপক্ষে? এই বিরোধিতার শক্ত এবং যৌক্তিক গ্রাউন্ড আছে।

এদের কান্ট্রি অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত বা প্রাকৃতিক বা মানবিক দুর্যোগে আক্রান্ত দেশগুলোতে খোলা হয়। বুরকিনা ফাসো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন- এই ধরনের দেশে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই। বাংলাদেশে এদের কান্ট্রি অফিস খোলার যৌক্তিকতা নেই।

দক্ষিণ এশিয়ার অনেক দেশেই ওএইচসিএইচআর-এর অফিস খোলার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। বিশেষত শ্রীলংকা ও নেপাল বহু চাপের মুখেও তাদের দেশে মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খুলতে দেয়নি। বাংলাদেশে কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে এই অফিস খুলতে দেওয়া হবে? 

বাংলাদেশ নানা ধরনের জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের মধ্যে আছে। মিয়ানমারে গৃহযুদ্ধকে কেন্দ্র করে পরাশক্তিদের প্রক্সি লড়াই চলছে। এখানে আমেরিকা, চীন এবং ডারতের স্বার্থের নানা ধরনের দ্বন্দ্ব আছে। মার্কিনিদের বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য হলো এই গৃহযুদ্ধ প