রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘কওমি জনতাকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সাইফুল্লাহ হাওলাদার

|| আমানুল্লাহ নাবিল ||

বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সাইফুল্লাহ হাওলাদার বলেছেন, দেশে বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। এর মধ্যে কওমী একটি। বিশাল একটি জনগোষ্ঠী কওমী মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করেন। তাদেরকে রাষ্ট্র থেকে দূরে রেখে সামষ্টিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

আজ শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে তিনি দাবি করেন।

তিনি বলেন, রাষ্ট্রের অনেক জায়গা আছে যেখানে খুব বেশি ট্রাডিশনাল শিক্ষার প্রয়োজন হয় না। যেমন: সৈনিক, কনস্টেবল, ম্যাসেঞ্জার, অফিস সহকারী ইত্যাদি। এসকল পদে এই বিশাল জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ না থাকাটা একটা বৈষম্য। এটলিস্ট সুযোগ থাকা উচিত।

গণঅভ্যুত্থানে কওমিদের অবদান তুলে ধরে তিনি বলেন, জুলাই, ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক কওমীর শিক্ষার্থীরা। মুক্তিকামী জনতার আজাদীর জন্যে তারা জীবন ও রক্ত বিলিয়েছেন। তাদের উপযুক্ত সম্মানের ব্যবস্থা করা উচিত। দেশ ও জাতির সেবা করার সুযোগ তাদের দিতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ