বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম

গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ আগস্ট সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে।

১৯ জুন, বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকী বলেন, "জুলাই মাসে গণ-অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে নানা কর্মসূচি শুরু হবে এবং তা চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার এর বিস্তারিত ঘোষণা দেওয়া হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে। আন্দোলনে যেভাবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি পালন করা হবে।"

এছাড়া, ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা প্রসঙ্গে তিনি আরও বলেন, "এখন থেকে প্রতি বছর ৫ আগস্ট সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবসকে জাতীয় দিবস হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

ফারুকী এ সময় আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভি'কে স্বায়ত্তশাসিত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে কাজ করবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ