শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

মেগা প্রজেক্টের নামে নদী ও খাল ভরাট করেছে পতিত সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তথাকথিত মেগা প্রজেক্টের নামে পতিত আওয়ামী লীগ সরকার নদী ও খাল ভরাট করেছে। স্বৈরাচাররা কখনো মানুষের কল্যাণে কাজ করে না।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্ত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদের চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যেতাম তখন হামলার ভয়ে গাড়ির কাচ তুলে দিতাম, যাতে কেউ না দেখে।

তিনি বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি এটা কত আনন্দের, উচ্ছ্বাসের এটা বলার অপেক্ষা রাখে না।

রুহুল কবির রিজভী বলেন, যে উদ্দেশ্য নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ শুরু করেছে আমি মনে করি তার অধিকাংশই সফল হয়েছে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ফাউন্ডেশনের লোকজন অলিগলিতে মশা নিধনে কাজ করেছে, ওষুধ ছিটিয়েছে। এছাড়া বন্যা, ডেঙ্গুসহ বিভিন্ন দুর্যোগে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ড্যাব নেতা শাহ মো আমান উল্লাহ বলেন, এই ফাউন্ডেশন অরাজনৈতিকভাবে কাজ করে। সারাদেশে বিভিন্ন সামাজিক কাজ এই ফাউন্ডেশন করে থাকে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান নিজে এটার তদারকি করে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক মোর্শেদ হাসান খান, ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ