মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

ভারতের সাথে রেল ট্রানজিট চুক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ভারতের সাথে রেল ট্রানজিট চুক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ চুক্তি সম্পূর্ণ রূপে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী এবং সংবিধানপরিপন্থী।

নেতৃবৃন্দ বলেন, ভারতের আশীর্বাদ ও অন্যায় সমর্থনে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারার বিনিময় স্বরূপ বর্তমান অবৈধ সরকার একের পর এক এ রকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। জনগণ দেশবিরোধী এই চুক্তি মানে না। 

সোমবার (২৪ জুন) গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এসব কথা বলেন।

জমিয়ত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার লিপ্সায় সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে একতরফা ভাবে ভারতীয় স্বার্থের অনুকূলে অসহায় আত্মসমর্পণ করে যাচ্ছে।

তারা বলেন, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা এবং ভারতের বহুমাত্রিক  আগ্রাসন বন্ধ সংক্রান্ত কোন আলোচনা না করে উল্টো  রেল করিডোর দিয়ে দেওয়াসহ ১০টি সমঝোতা চুক্তি ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ