রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণ আলেমের মুত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের নিকলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, উপজেলা ইমাম-উলামা পরিষদের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ উসমানী সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নিকলী থানার রোদারপুড্ডা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে বি-বাড়িয়ায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে ‍তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

মাওলানা আব্দুস সামাদ বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন দরিয়া দৌলতপুর দারুল উলুম ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক এবং স্থানীয় একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

এ তরুণ আলেমের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ