বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

গবেষণা সহযোগী নিয়োগ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের একমাত্র শরিয়াহ ভিত্তিক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের দাওয়াহ ও গবেষণা বিভাগে ৪ জন উদ্যমী ও মেধাবী গবেষণা সহযোগী নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। এই পদগুলোর জন্য যোগ্য পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

আজ বিকেলে সংস্থাটির ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদ সংখ্যা: ০৪ (পুরুষ)
পদে আবেদনের ধরন: পূর্ণকালীন
অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

কাজের বিবরণ:

গবেষণা সহযোগী হিসেবে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব হবে শরিয়াহ বিষয়ক বিভিন্ন প্রশ্নের মৌখিক এবং লিখিত উত্তর প্রদান করা।

যোগ্যতা:

দাওরায়ে হাদিস: কমপক্ষে মুমতাজ বিভাগে উত্তীর্ণ।

তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা: উলুমুল হাদিস শাস্ত্রে পারদর্শী হলে অগ্রাধিকার।

দীনি দাওয়াহর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন।

লেখালেখিতে পারদর্শী।

গবেষণায় দক্ষ।

কম্পিউটার ব্যবহারে দক্ষ।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী।

সুযোগ-সুবিধা:

মাসিক বেতন: ১৮-২০ হাজার টাকা (প্রথম ৬ মাস পর কর্মদক্ষতার ভিত্তিতে বর্ধিত বেতন ও স্থায়ীভাবে নিয়োগ)।

দুপুরের খাবার প্রদান।

বার্ষিক বেতন পর্যালোচনা।

বছরে ২টি বোনাস।

প্রভিডেন্ট ফান্ড সুবিধা।

নিয়মিত মূল্যায়ন ও পদোন্নতির সুযোগ।

দেশবরেণ্য আলেমদের সাথে কাজ করার সুযোগ।

আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৫

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে চাইলে নিচের গুগল ফরম পূরণ করার আহ্বান জানানো হচ্ছে।

গুগল ফরম পূরণ করতে- ক্লিক করুন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ