রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আমরা একা নই, জনতা ও উলামা আমাদের সঙ্গে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমি আপনাদের কাছে হাতপাখার ভোট চাইতে এসেছি। অনেক আশা নিয়ে ইসলামপন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেল, জামায়াত ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে আসছে তখন ইসলামের স্বার্থে আমাদের একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের জনতা ও উলামায়ে কেরাম আমাদের সাথে আছে। 

রোববার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ-৬ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর সমর্থনের ফুলবাড়িয়ায়, ময়মনসিংহ-৪ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক সমর্থনের ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছে কিন্তু তাদের মাধ্যমে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই। বরং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে। আল্লাহর রহমতে জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে ইনশাআল্লাহ। জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, অনেক প্রার্থী নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি দেন; কিন্তু কেউ নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রনয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসনবিভাগকে জবাবদিহিতায় বাধ্য করেন তাহলে উন্নয়ন দেশের সকল নাগরিকের কাছে এমনিতেই পৌছে যাবে। তাই বস্তুগত উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে নীতির উন্নয়নের কথা বলুন। 

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা জাতি শুনেছে কিন্তু সেসব উন্নয়নের পেছনে ছিলো দুর্নীতির মচ্ছব। খুন-গুম ও টাকা পাচার করে দেশকে দিনকে দিন দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতি উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। 
জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদ প্রমূখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ