বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জে কোভিড ১৯ মোকাবেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মৃত্যু ও একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি হাট খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলেন, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

স্থানীয়রা জানায়, কোভিড ১৯ মোকাবেলা করতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেছিল। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এসময় সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ