রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ভোলায় জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, 
ভোলা প্রতিনিধি:

ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ১০ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিবৃতিতে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন জানিয়ে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলীর প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ বলেন, রাজনীতিতে ব্যক্তিগত প্রার্থিতার চেয়ে জোটের বৃহত্তর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ। ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখতে এলডিপি প্রার্থীর এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

জেলা এলডিপি নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত জোটের রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং ভোলা–২ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ