বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

মক্কায় ‘হজ গ্রাম’ বানাচ্ছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ‘হজ গ্রাম’ বানাবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এজন্য মক্কায় জমি কিনছে দেশটি। এ ব্যাপারে কথা বলতে বুধবার (৩০ জুলাই) প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেন দেশটির বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি।

বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কায় ‘হজ গ্রাম’ তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। ওই সময় তারা দুজন এতে সম্মত হন।

ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, মক্কার রয়্যাল কমিশন হজ গ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে। যেগুলো মক্কার খুবই কাছে অবস্থিত। এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত। এগুলোর একটি আকার ২৫ থেকে ৮০ হেক্টর।

তিনি বলেছেন, এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে। তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন।

এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম। সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে।

গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও ওমরাহ করতে যাবেন তারা হজ গ্রামে থাকতে পারবেন। এতে তাদের হজ ও ওমরাহ করা আরও সহজ হবে।

এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে। এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদির সরকার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ