সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে তরবিয়তী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান

শনিবার (৩০ আগস্ট) সকাল নয়টায় খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা কার্যালয়ে বাছাইকৃত দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানাএমদাদ উল্লাহ খাঁন এবং পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফি।

প্রধান অতিথি হিসেবে  বিষয়ভিত্তিক আলোচনা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল  মামুন। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বিশিষ্ট কৃষিবিদ জনাব মাহবুবুর রহমান এবং কুমিল্লা জোন পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী।

প্রধান অতিথির আলোচনায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও বোঝপড়া শক্তিশালী হলে দাওয়াতি কাজ আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন , জেলা সহ-সভাপতি মাওলানা আদিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, ডা. আব্দুল ওহাব শিবলীসহ জেলা ও উপজেলার বাছাইকৃত দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ