শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

মুন্সীগঞ্জ-৩ আসনে জমিয়ত প্রার্থীর গণসংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ ইসহাকীর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের কুতুবিয়া কনভেনশন সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা জাবের কাসেমী, মাওলানা ফয়জুর রহমান পীর সাহেব মুন্সীগঞ্জ, শায়খুল হাদীস মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আশ্রাফ আলী কাসেমী।

কেন্দ্রীয় নেতা মুফতি নুরুল আলম ইসহাকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুফতি ফয়েজ উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সাইফী প্রমুখ।

সংবর্ধনা পেয়ে মাওলানা হোসাইন আহমদ ইসহাকী বলেন, মুন্সীগঞ্জ- ৩ আসনের জনগণের প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব। সময় এসেছে উলামায়ে কেরামের নেতৃত্বে দেশ গড়ার। সেই সুযোগ আমরা হাতছাড়া হতে দেব না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ