বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়িতে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার ৭শ' লিটার সয়াবিন তেল উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার ৭শ' লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরীর চেষ্টার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মে) খাগড়াছড়ি বাজারের মসজিদ রোডের নিজাম ষ্টোর ও পলাশ ষ্টোরে গুদামে এ বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কে. এম. ইয়াসির আরাফাতের নেতৃত্বে পৃথক অভিযানে উদ্ধারকৃত এ তেল পূর্বে দামে কেনা ১৬০ টাকা লিটার ধরে বিক্রির জন্য নির্দেশ দিয়েছে আদালত।

অতিরিক্ত জেলা প্রশাসক কে. এম. ইয়াসির আরাফাত জানান, উদ্ধারকৃত তেলগুলো তিন মাস আগে কেনা। নিজাম ষ্টোরের মালিক মো: নিজাম উদ্দিনের কোন লাইসেন্স নেই। মূলত অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এ তেল মজুদ করে রাখা হয়েছে। এ কারণে তাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি এ তেল পূর্বের দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই দিন বিকালে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে মসজিদ রোডের পলাশ ষ্টোরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে। একই অপরাধে পলাশ ষ্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও উদ্ধারকৃত তেল পূর্বের দামে বিক্রির নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ