বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির তালিকা করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট তিন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ শুরুর নির্দেশ ডিএনসিসির ইরানে যেই দায়িত্ব নেবে, তাকেও হত্যার লক্ষ্যবস্তু করার হুমকি ইসরায়েলের  ‘সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’  ‘কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি’

বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেরিয়ে যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইসলামী আন্দোলন কি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছে? এমন জল্পনা-কল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর রহমান।

রোববার (১৮ জানুয়ারি) ডা.জাহেদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘জাহেদ টেক’ এ বিশ্লেষণে তিনি এসব কথা বলেন।

জাহেদ-উর রহমান বলেন, ইসলামী আন্দোলনকে বিএনপি জোটে নেওয়ার বাস্তব কোনো প্রয়োজন বা রাজনৈতিক সুবিধা বিএনপির নেই। বরং এমন সিদ্ধান্ত বিএনপির জন্য উল্টো ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি বলেন, বিএনপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং দীর্ঘদিন ধরেই তাদের নিজস্ব মুসলিম ভোটব্যাংক রয়েছে। ফলে নতুন করে একটি উচ্চস্বরে শরিয়া শাসনের পক্ষে থাকা দলকে জোটে যুক্ত করলে বিএনপির নতুন কোনো ভোট যোগ হবে না।

জাহেদ-উর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন সাম্প্রতিক সময়ে যেভাবে প্রকাশ্যে শরিয়া কায়েমের দাবি জোরালো করেছে, তাতে বিএনপির সঙ্গে তাদের জোট হলে দেশীয় ও আন্তর্জাতিক মহলে বিএনপিকে ধর্মীয় চরমপন্থার সঙ্গে ট্যাগ করার সুযোগ তৈরি হতে পারে। এতে বিএনপির রাজনৈতিক ক্ষতির সম্ভাবনাই বেশি।

তিনি মনে করেন, ইসলামী আন্দোলন জোটের বাইরে থেকে এককভাবে নির্বাচন করলে সেটি বরং বিএনপির জন্য ‘কমফর্টেবল’ পরিস্থিতি তৈরি করবে। কারণ এতে ইসলামী ভোট বিভক্ত হবে এবং জামায়াতে ইসলামীর ভোটব্যাংকে সরাসরি প্রভাব পড়তে পারে।

২০০১ সালের ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের উদাহরণ টেনে তিনি বলেন, সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা আর বর্তমান পরিস্থিতি এক নয়। ফলে সেই মডেল হুবহু পুনরাবৃত্তি করা ইসলামী আন্দোলনের পক্ষে এখন সহজ হবে না।

তবে তিনি ইঙ্গিত দেন, ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে বড় সাফল্য পাওয়ার মতো অবস্থানে নেই। সে কারণে দলটি ভবিষ্যতে ভিন্ন কোনো কৌশলগত জোট নিয়ে ভাবতে পারে, যদিও বিএনপির সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা তিনি খুবই কম বলে মনে করেন।

সব মিলিয়ে, বিএনপি জোটে ইসলামী আন্দোলনের যোগ দেওয়া নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে তিনি বাস্তবতার চেয়ে বেশি ‘রাজনৈতিক গুঞ্জন’ বলেই আখ্যা দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ