বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মানুষ এই ঐক্যের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের অগ্রযাত্রাকে নিয়ে যেতে হলে ১০ দলীয় ঐক্যজোটের জয় লাভের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না দাবি করে নাহিদ বলেন, ‘যে কোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হোক আমরা এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে।

আচরণবিধি ভঙের অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, বিগত কয়েকদিন নির্বাচনি প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনি প্রচারণা করেছেন। অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে গিয়ে আমাদের নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে।

তবে যে কোনো মূল্যে সামনের দিকে এগিয়ে যেতে চান উল্লেখ করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এনসিপির সংস্কারের পক্ষে যে রকম দৃঢ় অবস্থান ছিল, বিচারের পক্ষে যে রকম দৃঢ় অবস্থান ছিল একইভাবে নির্বাচন ও গণভোটের পক্ষেও দৃঢ় অবস্থান আছে। যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা আমরা করবো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ