বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় যে নির্বাচনি ঐক্য হয়েছে এর একক প্রার্থী মনোনীত হয়েছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এই আসনটি চূড়ান্তভাবে পাওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি। তাকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক।

এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে। তার সঙ্গেই মাওলানা রাজুর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ