শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ইরান-আমেরিকা দ্বন্দ্বে অংশ নেবে না পাকিস্তান: মাহমুদ কোরেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আলফারুক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী আজ সোমবার এক বিবৃতিতে বলেন, আমেরিকা কর্তৃক ড্রোন হামলায় নিহত ইরানের টপ কমান্ডার কাসেম সুলেমানির মৃত্যুতে সৃষ্ট মধ্যপ্রাচ্য উত্তেজনায় অংশ নেবে না পাকিস্তান।

কোরেশী বলেন, কাসেম সুলেমানির হত্যা পরবর্তী প্রতিক্রিয়া ২০১১ সালে নিহত আল কায়েদা নেতা উসামা বিন লাদেন এবং ২০১৯ সালে নিহত আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

‘মিডলইস্ট এখন যেকোন সময়ের চেয়ে বেশি স্পর্শকাতর’ মন্ত্রী যোগ করেন।

ইরান-আমেরিকা দ্বন্দ্বে  সতর্কতা অবলম্বন না করলে আফগানিস্তান ও পাকিস্তানে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে মন্ত্রী শঙ্কাবোধ করেন।

কোরেশী আরও বলেন, পাকিস্তান এ উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে, ইরান বা আমেরিকার পক্ষ নিয়ে এর ক্ষয়-ক্ষতি বৃদ্ধিতে আগ্রহী নয় পাকিস্তান, এই পাকিস্তান এ দ্বন্দ্বে কোন এক পক্ষের দিকে ঝুঁকবে না।

ইরানকে এ সঙ্কট মোকাবেলায় প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে বৃহত্তর কল্যাণের প্রতি দৃষ্টি নিবন্ধ রাখতে পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য আরও একটি যুদ্ধর দিকে ঠেলে দেয়া উচিত হবে না।

ডন থেকে ওমর আলফারুকের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ