রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভারতের নয়াদিল্লিতে ভবনে আগুনে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লিতে চারতলার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নারী নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ রোববার সকালে পুলিশ কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় দিল্লির উত্তর-পশ্চিমে অবস্থিত শালিমার বাগ এলাকায় একটি আবাসিক ভবনের ভেতরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুই শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা যায়, দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) পরিচালক অতুল গর্গ গণমাধ্যমকে জানান, নিহত তিন নারীর বয়স ৫৭ থেকে ৭৫ বছরের মধ্যে। অগ্নিকাণ্ডের পর ওই তিন নারীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তারা আগুনে পুড়ে নয়, বরং ধোঁয়ার দমবন্ধ হয়ে মারা গেছেন।

এছাড়া উদ্ধার কাজ পরিচালনা করার সময় দুই পুলিশ সদস্য ও এক দমকলকর্মী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এর আগে গত সপ্তাহে দিল্লিতে একটি পুরানো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ