বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ ও মাওলানা মো. মামুনুল হক তাদের প্রতীক গ্রহণ করেছেন। বিএনপি থেকে মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীক পেয়েছেন। অন্যদিকে একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলটির আমির মাওলানা মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার নির্বাচনি প্রধান সহকারী কাজী মো. ইউসুফ। আর মাওলানা মামুনুল হকের পক্ষে প্রতীক গ্রহণ করেন তার ছোট ভাই মাসরুরুল হক।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন আজ (২১ জানুয়ারি)। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ