সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অযুতে দাড়ি ধোয়ার বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্নঃ 
 আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার ঘন দাড়ি। অযুর সময় শুধু খেলাল করলেই হবে? নাকি আলাদা পানি নিয়ে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে? ১ জন মুফতি সাহেব বললেন শুধু খেলালই যথেষ্ট। আমি তাকে প্রাকটিক্যাল করে দেখিয়েছি, ওনি বলেন ঠিক আছে, আমি আগে মুখ ধোয়ার পর আলাদা পানি দিয়ে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতাম। আমি এখন খেলাল করেই ওযু করছি। কিন্তু আগে যেমন আলাদা পানি দিয়ে ভেজালে চামড়ায় শুভ্রতা অনুভব করতাম। এখন ওরকম হয়না। এতে করে এখন মনে হচ্ছে আমার ওযু কি সঠিক হয়? একটু বুঝিয়ে বলবেন। যাতে মনে কোন সন্দেহ উদ্রেক না হয়।


উত্তর:
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
ওই মুফতি সাহেব যথার্থই বলেছেন। বিস্তারিত মাসয়ালা হলো,
যদি দাড়ি এতো ঘন হয়, যে, দাড়ির ভেতরের চামড়া সাধারণভাবে দেখা না যায়, তাহলে চেহারার সীমার ভেতরের দাড়ির উপরিভাগ ধোয়া ওয়াজিব। ঘন দাড়ির ভেতরের চামড়া পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক নয়।


কিন্তু দাড়ি যদি পাতলা হয়, অর্থাৎ দাড়ির ভেতরের চামড়া দেখা যায়, তাহলে কেবল দাড়ির উপরিভাগ ধৌত করা যথেষ্ট নয় বরং দাড়ির ভেতরে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ।

আর ঝুলে থাকা দাড়ির অংশ মাসাহ করা সুন্নত।

"ل