বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাগেরহাট-১ আসনে লড়বেন না ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ এর পাশাপাশি বাগেরহাট-১ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে এসে তিনি বাগেরহাট-১ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তিনি এখন শুধু ঢাকা-১৩ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মাওলানা মামুনুল হকসহ বাগেরহাটের ৪টি আসনে ছয় প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) আমির মাওলানা মামুনুল হক মনোনয়ণ প্রত্যাহার করেছেন। বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) বালী নাসের ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র মোল্লা মোঃ রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মোঃ জুলফিকার হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কাজ করবেন।

আর বিএনপির সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ