শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘ইমামরা রাষ্ট্র গঠনেও ভূমিকা রাখতে পারেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এছাড়া ইমাম সম্মেলনে ডিডিএলজি মো. আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া ইমাম সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক।

জেলার ৫ শতাধিক বিভিন্ন মসজিদের ইমাম এই সম্মেলনে যোগ দেন।

তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইমামরা তাদের বয়ানে জনগণকে উদ্বুদ্ধ করাসহ রাষ্ট্রগঠনে ব্যাপক ভূমিকা রাখতে পারেন। উপস্থিত ইমামরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেন, সে জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন যৌথভাবে এই ইমাম সম্মেলনের আয়োজন করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ