প্রথমবারের মতো সরকারি সফরে বাংলাদেশে এসেছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। সফরকালে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্যে ঢাকা-কাবুলের মধ্যে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচল এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জানুয়ারি) পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে আসেন আফগান উপমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সেমিনারে অংশ নেন।
খসড়া সূচি অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) আফগান উপমন্ত্রী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে যাবেন। বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানির বিষয়টি সরেজমিনে জানাই à