বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

কামিল পরীক্ষায় অসদুপায়ে ৩৬ শিক্ষার্থী বহিষ্কার, ১১ কেন্দ্র সচিবকে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীন কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষ পরীক্ষা-২০২৩ চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে ৩৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, পরীক্ষায় নকলের প্রবণতা পরিলক্ষিত হওয়ায় ১১টি পরীক্ষা কেন্দ্রের সচিবকে সতর্কতামূলক নোটিশ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪০তম সিন্ডিকেট সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বহিষ্কৃত এই ৩৬ জন শিক্ষার্থী পরবর্তী সেশনের শিক্ষার্থীদের সাথে পুনরায় একই বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পরীক্ষায় কোনো ধরনের নকল বা অসদুপায় বরদাস্ত করা হবে না। আমরা শিক্ষার মান ও স্বচ্ছতা রক্ষায় বদ্ধপরিকর।’

তিনি আরো বলেন, ভবিষ্যতে পরীক্ষায় নকলের ঘটনা ঘটলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট কক্ষ পর্যবেক্ষকের বিরুদ্ধেও বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজনে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কেন্দ্রগুলোর অনুমোদন বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ